মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া মুসল্লী পাড়া গ্রামে গতকাল রাত্রে জানালার গ্রিল ভেঙে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়। এ সময় ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা দুইটি স্বর্নের চেইন, কানের দুল, বিদেশি মোবাইল ফোন সহ দামী কাপড়চোপড় চুরি হয়েছে।
জাঙ্গালিয়া মুসল্লী পাড়ার মাসুদ উল আলম এর ছেলে মাহাবুব আলমের বাড়িতে এই চুরি সংগঠিত হয়। এ বিষয়ে মাহাবুব আলম ও এলাকাবাসী সূত্র জানান, যারা এই চুরি সংগঠিত করেছে তারা আগে থেকে তাদের উপর নজর রেখে আসছিলো কারণ তাদের বাড়িতে থাকা বিদেশি কুকুরকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়ে এসেছিলো।
তারা আরো জানান, ওই বাড়িতে পোষা প্রাণী সিকিকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করলে চোরদের উপর আক্রমণ করে এবং ডাকাডাকি শুরু করলে চোর পালিয়া যায়।
পোষা কুকুরকে পুষ করার জন্য যে ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে তারা এসেছিল সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।