সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বজবজা টহল ফাঁড়ির আওতাধীন নলবুনিয়া খালে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। জানা গেছে,গত সোমবার বিকাল ৫ টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোশারাফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১ টি ডিঙ্গি নৌকা, কাঁকড়া সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার জোড়শিং গ্রামের মহিদুল ইসলাম মোল্যা (২৫) ও আঃ রহমান (২৭)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় খুলনা রেঞ্জ এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।