দিনাজপুরের ফুলবাড়ীতে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য ৪২ ইঞ্জির একটি এলইডি টিভি হস্তান্তর করা হয়েছে।
গতকাল সোমবার সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিনের হাতে আনুষ্ঠানিকভাবে ৪২ ইঞ্জির এলইডি টিভি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ উপস্থিত ছিলেন।