দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১৬ জন বীর মুক্তিযোদ্ধাকে এক বছরের সম্মানীভাতাসহ উৎসবভাতার বই প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সমাজসেবা দপ্তরের সহযোগিতায় গতকাল সোমবার সকাল ১১ টায় আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতার বই বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা ও মরহুম বীর মুক্তিযোদ্ধাদের স্বজনদের হাতে সম্মানীর ভাতার বই তুলে দেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, একজন নারী বীর মুক্তিযোদ্ধাসহ ১৬ জন বীর মুক্তিযোদ্ধাকে ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত এক বছরের সম্মানী ভাতা এবং দুই উৎসব ভাতা প্রাপ্তির বই সংশ্লিষ্টদের হাতে বিতরণ করা হয়েছে।