জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ক্যান্সার, কিডনী, থ্যালাসেমিয়া, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও লিভার জনিত ২১ দূরারোগ্য রোগীকে পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর চিকিৎসা সহায়তা হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদানের চেক প্রদান করেছে। আজ সোমবার বিকেলে ২১ দূরারোগ্য রোগীদের মাঝে ১০ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে ২১ অসুস্থ্য রোগীর হাতে ৫০ হাজার টাকার বিপরীতে চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় প্রমুখ।