দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ তহবিলের উদ্যোগে ৫৫ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে নগদ ১লাখ ৭৫ হাজার টাকা বিতরন করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা পরিষদ তহবিলের নগদ অর্থ অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে তুলে দেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এসময় উপজেলা ভাইচচেয়ারম্যান আমিরুল মোমিনীন, ভাইচচেয়ারম্যান রুখশানা বারি রুকু ও অফিস সহকারি সিরাজুল হক উপস্থিত ছিলেন।