রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ১২ জুলাই সকালে অনুশীলন মজার স্কুলের আয়োজনে রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা এসডিজি ফোরামের সহায়তায় রূপসা উপজেলা অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এসডিজি প্রজেক্টের প্রকল্প কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তৃতা করেন অনুশীলনের নির্বাহী পরিচালক অলোক চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ রুবাইয়া তাসনিম, উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) সরদার মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ ফকির, মোর্শেদ আলম বাবু, খুলনা অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ উদ্দিন সবুজ ও আঃ গফুর খান।
স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর পক্ষ থেকে তৃণমূলপর্যায়ের অভিজ্ঞতা ব্যক্ত করেন এসডিজি ফোরামের অক্সিজেন ব্যাংকের জুলফিকার আলী, গোলাম ফারুক স্মৃতি সংসদ অক্সিজেন ব্যাংকের সাজিদ হাওলাদার, আর আর এন অক্সিজেন ইউনিটের মাহাদী হাসান, খুলনা অক্সিজেন ব্যাংক রূপসা শাখার প্রতিনিধি আলামিন খান আবির।
প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সঙ্গীতা চৌধুরী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিট ডাঃ মেহেদী হাসান।
উক্ত অরিয়েন্টেশন অনুষ্ঠানে সকল স্বেচ্ছাসেবীরা করোণা আক্রান্ত রোগীর সেবায় রূপসা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে প্রয়োজনীয় সেবা প্রদানের অভিব্যক্তি ব্যাক্ত করেন।