যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৯৩৯ জনের নমুনা পরীক্ষায় ৩১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৪ শতাংশ। নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন করোনা রোগী ছিলেন। বাকি ৫ জনের উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৩০ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬শত ১১ জন, সুস্থ্য হয়েছেন ৯ হাজার ২৭০ জন, করোনা পজেটিভ রোগী মারাগেছে ২৩০ জন। যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ১৯৩ জন, কেশবপুরে ১২ জন, ঝিকরগাছায় ৫ জন, অভয়নগরে ৪৫ জন, মনিরামপুরে ১৫ জন, বাঘারপাড়ায় ১১ জন, শার্শায় ১৩ জন, চৌগাছা উপজেলায় ১৭ জন নতুন করে শনাক্ত হয়েছে।