নীলফামারীতে ইজিবাইক চালক হোসেন আলীকে নির্মমভাবে হত্যা করে তার স্ত্রী। এ সময় স্ত্রী সুফিয়া বেগম তার বড় ছেলে মতিয়ার রহমান সাথে নিয়ে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় গ্রেফতার ছেলে ও মা
১১ জুলাই নীলফামারী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়। তারা ১০ জুলাই ভোরে নীলফামারী শহরের মধ্য হাড়োয়া নিকুঞ্জ মহল্লার নিজবাড়িতে এ ঘটনা ঘটায়। তাদের উদ্দেশ্য বাড়ী বিক্রির টাকা আত্মসাৎ এবং বাড়ী ক্রয়কারীকে হত্যা মামলায় ফাঁসানো।
পুলিশ জানায়, সম্প্রতি প্রতিবেশী শাহিনুর আলমের কাছে সাড়ে নয় লাখ টাকায় হোসেন আলী তার জমিসহ বাড়ি বিক্রি করেন। ক্রেতা রেজিস্টি করে না নিয়ে পুরো টাকা বুঝে দেন বিক্রেতাকে। ক্রেতা শাহিনুর আলমকে ওই বাড়ি ছেড়ে দেয়ার কথা ছিল ১০ জুলাই। ক্রেতাকে ওই বাড়ি ছেড়ে না দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয় স্ত্রী সুফিয়া। এতে পাশে রাখে বড় ছেলে মতিয়ারকে। ৯ জুলাই রাত সাড়ে তিনটার দিকে ধারালো অস্ত্র দিয়ে হোসেন আলীর বাম হাতের কনুই কেটে দিয়ে ঘরের বারান্দায় ফেলে রাখেন। এরপর রক্তক্ষরণে হোসেন আলীর মৃত্যু হয়। নিশ্চতি মৃত্যু ভেবে স্ত্রী ও ছেলে চিৎকার করে সন্ত্রাসীরা ছুরিকাঘাত মেরে ফেলেছে তাকে। এরপরে ৯৯৯ নম্বরে কল দিয়ে ঘটনাটি পুলিশকে জানায়। ওই হত্যাকান্ড ভিন্ন খাতে প্রবাহের পুরো বিষয়টির নেতৃত্ব দেন হোসেন আলীর স্ত্রী সুফিয়া বেগম। তিনি নিজেই ধারালো অস্ত্র দিয়ে স্বামীর হাত ও গলা কাটেন ।
এঘটনায় নিহতের ছোটভাই আলাল হোসেন (৪৫) বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন নবী বলেন, ঘটনাটি ধোয়াশা তৈরী করে রেখেছিল পরিবারের সদস্যরা। এরপর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে রহস্য বেড়িয়ে আসে। তারা ওই বাড়ির ক্রেতাকে বঞ্চিত করে টাকা আত্মৎসাতের উদ্দেশ্যে হত্যাকান্ডটি ঘটায় বলে রোববার ১৬৪ ধারায় মা ও ছেলে আদালতে জবানবন্দী প্রদান করেছে। স্বীকারোক্তি জবানবন্দী শেষে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণ করে।