গত ২৪ ঘন্টায় (শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত) মারা গেছেন সাতজন। এরমধ্যে ছয়জন করোনা আক্রান্ত ছিলেন এবং বাকী একজনের উপসর্গ ছিল।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের রেড জোনে ভর্তি হয়েছেন ৩৩ জন। এই ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছেন ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন।
এছাড়া, ইয়েলো জোনে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০ জন। এই ওয়ার্ডে মোট চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন। মারা গেছেন একজন।
গত ২৪ ঘণ্টায় মৃত করোনা শনাক্ত ও উপসর্গ নিয়ে মৃতদের সাতজনই নারী; যাদের বয়স ২৩ থেকে ৬৫ বছরের মধ্যে।
এপর্যন্ত শনাক্ত হয়েছে ১৫ হাজার ৩শ জন, সুস্থ হয়েছেন ৯ হাজার ১৬৭ জন, করোনা পজেটিভ রোগী মারাগেছে ২১৮ জন। যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৭৪ জন, কেশবপুরে ৫ জন, ঝিকরগাছায় ১৪ জন,অভয়নগরে ২০ জন, মনিরামপুরে ১০ জন,বাঘারপাড়ায় ৮ জন, শার্শায় ২ জন, চৌগাছা উপজেলায় ৬ জন নতুন করে শনাক্ত হয়েছে।