বগুড়ার বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু বাবলাতলা এলাকায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু ঘটে।
গত শনিবার (১০ জুলাই) রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের বাবলাতলা আজাদ গ্লাস ফ্যাক্টরির সামনে দুপচাঁচিয়া থেকে দ্রুত গতিতে আসা মিনি ট্রাকের (চট্ট মেট্রো ম- ০৫-০০৮০) সাথে রোগীবাহী অ্যাম্বুলেস (ঢাকা মেট্রো ছ- ৭১-১৬১৯) এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আবদুর রাজ্জাক নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করে এবং অ্যাম্বুলেন্স চালক মোঃ বাবু আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, নিহত আবদুর রাজ্জাক ইউনাইটেড হাসপাতাল থেকে অপারেশন শেষে ছাড়পত্র নিয়ে অ্যাম্বুলেন্সে করে জয়পুহাট বাড়ীতে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পথচারীরা মারাত্মক আহত অবস্থায় রাজ্জাককে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
মৃত আবদুর রাজ্জাক জয়পুহাট জেলার আক্কেলপুর থানার জামালঞ্জ এলাকার কুদরত উল্লাহর পুত্র।
ট্রাক ও অ্যাম্বুলেন্সটি বর্তমানে কাহাল থানা পুলিশের জিম্মায় রয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আমবার হোসেন।