যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। এখনো নিখোঁজ অন্তত অর্ধশত। স্থানীয় সময় শনিবার নিহতের সংখ্যা বাড়ার খবর নিশ্চিত করেন মায়ামি-ডেড কাউন্টির মেয়র। গত ২৪শে জুন ১২ তলা ভবনটি আংশিক ধসে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করতে পারেনি উদ্ধারকর্মীরা। তবে প্রতিদিনই নিখোঁজদের সন্ধানে ভবনটির পাশে জমায়েত হচ্ছেন পরিবার ও স্বজনরা। ৪০ বছরের পুরনো ভবনটি ধসের কারণ এখনো জানাতে পারেনি তদন্তকারীরা। এঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে ভবনধসে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।