খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (১০ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিটের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে করোনা পজেটিভ সনাক্ত হয়। জেলা আ'লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি এক বিজ্ঞপ্তিতে খুলনা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী জনাব এ্যাড. সুজিত অধিকারী ও তাঁর পরিবারের সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন।
তিনি জানান, করোনাকালে জেলার সব কয়টি উপজেলার বিভিন্ন এলাকায় তৃণমুল পর্যন্ত ত্রাণ ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণে সরাসরি তিনি সম্পৃক্ত থেকেছেন। প্রধানমন্ত্রীর বিশ্বস্ত এই কর্মবীর রাতদিন ছুটে চলেছেন সংগঠন, জনগণ ও জনপদের জন্য।
জেলা আ'লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ও জেলা এবং উপজেলার সকল নেতৃবৃন্দ তাঁদের আশু সুস্থতা কামনা করেছেন।
এদিকে, তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন খুলনা জেলা কৃষক লীগ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম জাহিদুল ইসলাম জাহিদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির সহ সংগঠনের নেতৃবৃন্দ।