মাগুরার সদর থানায় সুজন বিশ্বাস (৩০) নামক এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাগুরা জেলার সদর থানার চাঁদপুর গ্রামের মৃত খয়েজউদ্দিন বিশ্বাস এর পুত্র সুজন বিশ্বাস এর উপর গত শুক্রবার বিকালে হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসীরা। সুজন বিশ্বাস ঐদিন বিকালে তার জমিতে গিয়ে দেখতে পাই তার জমিতে লাগানো সব ঘাস উবরে ফলে দিয়েছে। তার জমির ঘাস ওয়াইজউদ্দিন বিশ্বাস, মুক্তার বিশ্বাস ও বসির বিশ্বাস গং উবরে ফেলেছে। সুজন বিশ্বাস তা জমির ঘাস উবরে ফলার সম্পর্কে জানতে চাইলে ওয়াইজউদ্দিন বিশ্বাস, মুক্তার বিশ্বাস ও বসির বিশ্বাস তার উপর চড়াও হয় এবং তাকে লাঠি সোটা ও সলা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে রেখে স্থান ত্যাগ করে। তার স্ত্রীর কান্না ও চিৎকার শুনে আশপাশের লোক ছুটে আসে এবং সুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে সুজনের স্বজনরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। সংশ্লিষ্ট প্রতিবেদক মাগুরা থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তিনি বিষয়টা দেখছেন। কিন্তু পুলিশ অজ্ঞাত কারণে ঘটনাস্থলে উপস্থিত হয়নি বলে সুজনের পরিবার সুত্রে জানা যায়। সুজনের অবস্থা আশংকাজনক। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।