রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রী উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়গঞ্জ থেকে উদ্ধার করা হয়। এছাড়া অপহরণকারী আশিক আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, সপ্তম শ্রেণির ছাত্রী ২১ জুন সন্ধ্যায় নানার বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল। এ সময় সে উপজেলার মশিদপুরের পুকুর পাড় এলাকায় পৌছলে মুশিদপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে আশিক আহম্মেদ (২২) ও তার ৫-৬ জন বন্ধুর তার পথরোধ করে জোরপূর্বক তাকে মাইক্রোতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ৬ জনকে আসামীকে করে ২২ জুন বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।
এই মামলার ১৯ দিন পর নারায়গঞ্জ থেকে বাঘা থানার পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে আপহরণকারী আশিক আহম্মেদকে গ্রেফতার এবং স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
এ মামলায় গ্রেফতার উপজেলার মশিদপুর গ্রামের হযরত আলীর ছেলে সুজন আলী (৩০), হারু আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও ফরিদ আলীর ছেলে হৃদয় আহম্মেদকে (২২) জেল হাজতে রয়েছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতকে শনিবার (১০ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।