ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্য’র পক্ষে মণিরামপুরে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার সকাল থেকে পৌরশহরের রাজগঞ্জ মোড়ে কর্মহীন ভ্যানচালক, শ্রমজীবি ও পথচারীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, সদস্য মাহমুদুল হাসান রকি, ছাত্রলীগ নেতা রমেশ দেবনাথ, বিএম কামরান হোসেন, জি এম রাসেল, এমআই রাকিব, পৌর ছাত্রলীগ নেতা সাইফুর রহমান অভি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সবুজ হোসেন, সোহেল হোসেন, অভিকুন্ডু শুভ বিশ্বাস প্রমূখ।
জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষ ঘরবন্দি থাকায় এবং দেশব্যাপী লকডাউনের ফলে কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।