রাজশাহীর বাঘা উপজেলায় আবারোও ৩৩৩ নম্বরে ফোন করে কর্মহীন ২০ জন পেলেন খাদ্য সহায়তা। শুক্রবার (৯ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে ১০ কেজি করে চাল তুলে দেয়া হয়।
জানা যায়, করোনাকালীন সময়ে উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন ২০ জন ব্যক্তি খাদ্যে সহায়তার জন্য ৩৩৩ ফোন করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ে তাদের ডেকে ১০ কেজি করে চাল দেয়া হয়।
খাদ্য সহায়তা পাওয়া এক ভ্যান চালক জানান, লকডাউনের কারণে ভ্যান নিয়ে বের হতে পারনি। ঘরে কোন খাবার না থাকায় নিরুপায় হয়ে পড়ি। খাদ্যের জন্য ৩৩৩ নম্বর ফোন করি। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ কেজি চাল দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস প্রমুখ।
অপর দিকে, করোনায় ক্ষতিগ্রস্থ ৫০ জন পরিবহন শ্রমিক মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।