বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৬ পদাতিক বিগ্রেডের বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি এর নেতৃত্বে ২০ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি দল বিরল সরকারি কলেজ চত্ত্বরে উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে। কোভিড-১৯ করোনা মোকাবেলায় দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যঅহত রেখে শনিবার সকালে বিরল উপজেলা এলাকায় মানবিক সহায়তার লক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবুসহ বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে চাল, ডাল, আটা, চিনি, তেল, লবণ সহ নিত্যা প্রয়োজনীয় দ্রব্যাদি উপকরণ হিসাবে ১০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি উপহার বিতরণ শেষে তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যে কোন ক্রান্তি লগ্নে এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে আসছে বলে তিনি জানান।