পাবনার সুজানগর পৌর বাজারে লকডাউন চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে একজন গার্মেন্টস ব্যবসায়ী ও আরেক জন ক্রেতাকে ৪হাজার ৩‘শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে গার্মেন্টস ব্যবসায়ী আবদুস শুকুরকে ৪হাজার টাকা ও ক্রেতা সাইফুল ইসলামকে ৩‘শ টাকা জরিমানা করা হয়। শনিবার সকালে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী ঐ জরিমানা করেন। এ সময় সুজানগর থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান মিজান ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।