বিরলের শহরগ্রাম ইউনিয়নের জনবহুল নাড়াবাড়ী হাটে চলমান কঠোর বিধিনিষেধ নজরদারি করতে আকস্মিকভাবে স্বশরীরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা সুলতানা হাজির হয়েছিলেন। ইউএনও আসার সংবাদটি মুহুর্তের মধ্যে পুরো হাটে ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় কাজ দ্রুত সম্পন্ন করে ঘরে ফিরেন ক্রেতা-বিক্রেতারা। এ সময় শহরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মুরাদ উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য বিধি না মেনে চলাফেরাকারীদের ভ্রাম্যমাণ আদালতে ভ্রাম্যমাণ আদালতে ০৪ টি পৃথক পৃথক মামলায় ০১ হাজার টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পুলিশ ও বিজিবি’র ফোর্সসহ স্থানীয় গ্রাম পুলিশ ও আনসার ভিডিপি’র সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।