প্রথমদিন শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে বগুড়ার কাহালু উপজেলা মডেল মসজিদের নামাজ আদায়ের কার্যক্রম শুরু হয়েছে।
উক্ত জুম্মার নামাজে অংশগ্রহণ করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ মো. হেলাল উদ্দিন কবিরাজ, বিএনপিনেতা ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ¦ মো. আবদুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মো. আবদুর রশিদ (লালু), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মাদ যাকারিয়া রানা, কাহালু থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন, ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও নন্দীগ্রাম উপজেলার ফিল্ড সুপারভাইজার আলহাজ¦ মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সহ উপজেলার অন্যান্য সুধীজন ও স্থানীয় মুসল্লীবৃন্দ।