আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মমতা বন্দোপাধ্যায় উল্লেখ করেন, 'আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে।' চিঠিতে তিনি আরও লেখেন, 'ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।' বৃহস্পতিবার (৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।