ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। সংঘর্ষে দুই ভারতীয় সেনাও নিহত হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন জম্মু-কাশ্মীরের মুখপাত্র। এর আগে গেল ২৬শে জুন ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার পর ২৯শে জুন থেকে রাজৌরি জেলায় চিরুনি অভিযান চালানো হয়। গেল ৮ই জুলাই গোপন তথ্যের ভিত্তিতে দাদালে তাদের সন্ধান পায় নিরাপত্তারক্ষীরা। এসময় তাদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসীরা। ভারতীয় সেনারা পাল্টা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে।