চলমান কোভিড-১৯ করোনা পরিস্থিতিতে কঠোর বিধি নিষেধ মনিটরিংকালে বিরল উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা সুলাতানা ও সহকারী কমিশনার (ভূ,ি) জাবের মোঃ সোয়াইব। এ সময় বিরল থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম ও এসআই অশ্বীনী কুমারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স সার্বিক সহযোগিতা করেন।
বৃহষ্পতিবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা সুলাতানা উপজেলার আজিমপুর ইউনিয়নের চৌরঙ্গী, ধামইর ইউনিয়নের কাশিডাঙ্গা, ধুকুরঝাড়ী, বিরল ইউনিয়নের বুনিয়াদপুর, বিরল পৌরশহরের মহেশপুর বাজার, বিরল- বিরল (স্থলবন্দর) সড়ক ও বিরল-কাহারোল সড়কের গুরুত্বপূর্ণ মোড় সমূহে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব বিলল পৌরশহর ও উপজেলার ১২ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার সমূহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ মোতাবেক পৃথক পৃথক ৮ টি মামলায় ১ হাজার ৩ শত টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয়।