পাবনার সাঁথিয়ায় হাফিজা খাতুন (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। তিনি উপজেলার ধোপদহ ইউনিয়নের গোপালপুর গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। জানা যায়,প্রায় দু’বছর আগে একই ইউনিয়নের তেঁথুলিয়া দত্তপাড়ার রমজান আলীর সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে এক বছরের এক পুত্র সন্তান রয়েছে। স্বামী রমজান ঢাকায় চাকুরী করেন। হাফিজা বাবার বাড়িতেই ছিল। বৃহস্পতিবার সকালে স্বজনেরা অচেতন অবস্থায় তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মামুন আব্দুল্লাহ জানান, মৃতের শরীরে গলায় একপাশে একটু চিহ্ন রয়েছে। মেয়ের বাবা জানান, মেয়ের মানসিক সমস্যা ছিল। ইলেকট্রিক শক নিয়ে আত্মহত্যা করেছে।
সাঁথিয়া থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি)আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান,লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার বিকেলে পাবনা মর্গে পাঠানো হয়েছে।