করোনা রোগীর চিকিৎসার সুবিধার্থে বগুড়ার কাহালু উপজেলা পরিষদের পক্ষ থেকে কাহালু হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে কাহালু উপজেলা পরিষদের পক্ষ থেকে কাহালু হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. যাকারিয়া রানার নিকট ৪টি বড় ও ৬টি ছোট সহ মোট ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, নওশের আহম্মেদ প্রমুখ।