দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ্য শিবলী সাদিকের পক্ষ থেকে ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে মুসল্লীদের সুরক্ষার জন্য মসজিদে মসজিদে মাস্ক বিতরন করা হয়। মাস্ক বিতরন করেন ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর,সহ-সভাপতি কাজী নাসির মঈদ,সাঃ সম্পাদক হাফিজার রহমান, সাহিত্য ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম,সাংগঠনিক সম্পাদক আবু বককর সিদ্দিক,দপ্তর সম্পাদক-রাফশানজানী শুভসহ আরো অনেকে। ঘোড়াঘাট কেন্দ্রীয় থানা মসজিদের পক্ষে মাস্ক গ্রহন করেন মসজিদের ইমাম আবদুর রহিম ও আরেফিন ইসলাম।