দিনাজপুরের পার্বতীপুরে প্রধানমন্ত্রীর দেয়া করোনাকালীন সহায়তা পেলেন অর্ধশতাধিক দুস্থ্য পরিবার। চলতি মাসের লকডাউনে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দুঃস্থ্য পরিবার সমুহের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্তরে এ খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হয়। এসব খাদ্য সামগ্রী বিতরন করেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমেনীন মোমিন, আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার, সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়েন প্রধান মোক্তারুল আলম ও পার্বতীপুর উপজেলা ত্রাণ শাখার অফিস সহকারী রাসেল মন্টু প্রমুখ।