চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে একটি এইচবিবিকরন রাস্তা নির্মাণের কয়েক মাসের মধ্যেই ভেঙ্গে গর্তের সৃষ্টি হওয়ায় পুণরায় রাস্তাটি নির্মাণের নির্দেশ দিয়েছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হামিদ মাষ্টার।
বুধবার (৭ জুণাই) বেলা ১১ টার দিকে জগতলা গ্রামে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি সেখানে ইটের সংযোগ রাস্তার দুরাবস্থা পরিদর্শন করেন। তিনি রাস্তার এই দুরাবস্থা দেখে রাস্তার কয়েকটি জায়গায় ইট তুলে কাজের দূর্ণীতি উপস্থিত জনসাধারনকে দেখান। পরে এই রাস্তাটি পুনরায় নির্মানের জন্য স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনকে নির্দেশ প্রদান করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হামিদ মাষ্টার বলেন,আমি কোন দূর্নীতি করিনা, কাউকে দূর্নীতি করতে দেবো না। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পে যাওয়ার রাস্তাটি কিছুদিন আগে টিআর বিশেষ প্রকল্পে এখানে বরাদ্দ দিয়ে রাস্তাটি করা হয়েছিল। কিন্তু স্থানীয় ইউপি সদস্য এমন রাস্তা করেছেন কয়েক মাসের মধ্যে রাস্তার ইট খুলে দেবে যাচ্ছে। আমি তাকে পুনরায় রাস্তাটি নির্মাণের নির্দেশ দিয়েছি। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।