পাবনার চাটমোহরে করোনা মহামারী করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শারমিন ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্য কে এম জাকির হোসেন,ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ উদ্দিন,ইউপি চেয়ারম্যান আজাহার আলী,ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল বক্তব্য রাখেন।
সভায় এ পর্যন্ত উপজেলায় করোনা টেস্ট,আক্রান্ত ও মৃত্যুর পরিমাণ, ত্রাণ বিতরণ ও প্রশাসনিকভাবে গৃহিত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সভায় করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনা করা হয় এবং করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন চলছে বলে জানানো হয়। শীঘ্রই টিকা প্রদান শুরু হবে। সভায় ইউএনও সৈকত ইসলাম কোরবানি পশুর হাট বসানো ও কোরবানি পশুর বর্জ্য অপসারণে করনীয় বিষয়ে াালোচনা করে বলেন,ঈদের দিনই বর্জ্য অপসারণ করতে হবে। একইসাথে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট চলবে। সবাইকে কঠোর লকডাউনে সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।