ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট খুনের ঘটনায় সন্দেহভাজন চারজন গুলিতে গুলিতে নিহত হয়েছ।
স্থানীয় সময় বুধবার নিজের বাসায় সন্ত্রাসী হামলায় খুন হন প্রেসিডেন্ট জোভেনেল মইসি। এরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্টকে গুলি করে হত্যার ঘটনায় চারজন নিহত হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।
দেশটির পুলিশ প্রধান লিওন চার্লেস বলেন, ‘হত্যাকারীরা হয়তো নিহত হবে, না হয় তাদের গ্রেপ্তার করা হবে’।