হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত যে কোন দুর্যোগে অসহায় মানুষেরা কষ্ট বুজতে পারবে না, না খেয়ে থাকবে না উল্লেখ করে আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ রয়েছে। অসহায় ও দুঃস্থ্য মানুষেরা প্রত্যেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌছে দেয়া হবে। করোনা এই দুর্যোগে পরস্পরের পাশে দাড়ানোর মধ্য দিয়ে মানবিকতা ফুটে উঠে।
বুধবার বিকালে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া রবিদাস সম্প্রদায় ও হিজড়া সম্প্রদায় (তৃতীয় লিঙ্গ)-এর মাঝে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (খাদ্য সহায়তা) উপহার বিতরনের পুর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও অসহায় ও দুঃস্থ্য মানুষের পাশে দাড়াবার আহবান জানিয়ে তিনি আরও বলেন, দেশের যে কোন দুর্যোগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সবসময় জনগনের পাশে দাড়ায়। এজন্য বার বার জনগনেই শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছে।
তিনি আরও বলেন, দেশে ভ্যাকসিন আসা শুরু হয়েছে। ভ্যাকসিনের এখন আর সমস্যা নাই। প্রত্যেক মানুষকেই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। তিনি সকলকেই স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোতোয়ালি কর্মকর্তা ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন প্রমুখ।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্তজা আল মুঈদ সঞ্চালন করেন।