আগামী ৯ই জুলাই (শুক্রবার) জুমার নামাজ আদায়ের মাধ্যমে শুরু হবে বগুড়ার কাহালু উপজেলা মডেল মসজিদের নামাজ পড়ার কার্যক্রম।
এ উপলক্ষে বুধবার সকালে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যলয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাছুদুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেদোয়ানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ¦ আবদুর রশিদ লালু।
এসময় উপস্থিত ছিলেন মডেল মসজিদের ইমাম, মোয়াজ্জেম, খাদেম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।