বগুড়ার কাহালুতে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত গৃহহীনদের জন্য পাকা বাড়ি পরিদর্শন করলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক।
বুধবার দুপুরে কাহালু উপজেলার দুর্গাপুর ইউপির ভোগারপুকুরে প্রধানমন্ত্রীর গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ২৬টি পাকা বাড়ী পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মাছুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ানুর রহমান, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান বদেরুজ্জামান খান বদের, ইউপি সচিব জাকিরসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
নব-নির্মিত বাড়িগুলোতে বসবাসকারীদের সাথে কথা বলে এবং ওই এলাকার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক।