মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে সরকার ঘোষিত চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন পেশার মানুষ। কর্মহীন হয়ে পড়া সেলুন মালিক ও কর্মচারী,নিশি সম্প্রদায় এবং হতদরিদ্র দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আঃ হামিদ মাস্টার। বুধবার সকাল ও দুপুরে চাটমোহর ডায়াবেটিক সমিতি চত্বর,হরিসভা মন্দির চত্বর ও দোলং গ্রামে শতাধিক নাপিত,মুচি ও দরিদ্রদের মাঝে চাউল,ডাউল,চিনি,লবন,সোয়াবিন তেল,লবনসহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়। উপজেলা চেয়ারম্যান এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঘরে থাকার আহবান জানান। তিনি বলেন,চাটমোহর উপজেলায় একজন মানুষও না খেয়ে থাকবেনা। আমাকে জানানোর সাথে সাথে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। তাছাড়া সরকারও দরিদ্রদের সার্বক্ষনিক সাহার্য সহযোগিতা করছে।
এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ পাবনা জেলা সভাপতি ডাঃ মোঃ গোলজার হোসেন,বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য,জয়দেব কুন্ডু গণো,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন প্রমুখ।