পাবনার চাটমোহরে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ৬ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে উপজেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জনে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৫০ শতাংশ।
এদিকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পাবনা জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ২৯১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৮১৮ জনে। এ পর্যন্ত মারা গেছে ২৭ জন।