রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আটককৃত মেয়রের স্ত্রী জেসিমিন বেগম ও দুই ভাতিজা সোহাগ হোসেন ও শান্ত ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। পল্লী চিকিৎসক মনোয়ারুল ইসলাম। অপর দুটি পুলিশ বাদি হয়ে মামলা করেছেন।
মেয়রের বাড়ি থেকে নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, চারটি আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি পিস্তল, তাজাগুলি ৪৩টি, ব্যবহৃত গুলি ৪টি, ২০ পিচ ইয়াবা, ১০ গ্রাম গাজা, ০.৭ গ্রাম হেরোইন, একটি সাড়ে ১৬ লাখ ও আরেকটি দেড় লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি টের পেয়ে গোপন দরজা দিয়ে পালিয়ে যান পৌর মেয়র মুক্তার আলী। তাকে আটকের চেষ্টা চালাচ্ছেন পুলিশ। মেয়র মুক্তার আলী আড়ানী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিয়াদাপাড়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার ৮টার দিতে মেয়র মুক্তার আলী আড়ানী বাজারের পল্লী চিকিৎসক আনারুল ইসলাম নামের একজনকে প্রথমে মারপিট করেন। এরপর মেয়রের নেতৃত্বে তার সন্ত্রাসীরা ওই বাজারের আরেক পল্লী চিকিৎসক আবদুল হালিমকে মারপিট করে। পরে রাতে পোনে ৯টার দিকে আবারও আরেক পল্লী চিকিৎস সহকারী অধ্যাপক মনোয়ারুল ইসলাম মঞ্জু, তার স্ত্রী দিলরুবা বেগম এবং ৭ বছরের শিশু সন্তান নয়ন আহম্মেদক মারপিট করে। এ ঘটনায় আহত মনোয়ারুল ইসলামকে উদ্ধার করে রাতেই বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। ওই রাতেই পুলিশকে অভিযোগ করা হলে এসপি মাসুদ হোসেনের নেতৃত্বে মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা এবং আগ্নেয়াস্ত্রসহ মেয়রের স্ত্রী এবং দুই ভাতিজাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, বুধবার (৭ জুলাই) সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, মেয়ের মুক্তার আলী আড়ানী পৌর আওয়ামী লীগে বহস্কিৃত সাংগঠনকি সম্পাদক, তিনি গত ১৬ জানুয়ারী পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন।