রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বাবার লাশ পাহারা দেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হওয়া সেই শিশু কন্যার পরিবারকে পোরশা থানা পুলিশের উদ্যেগে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিঞা বিপিএম’র নির্দেশনায় বুধবার পোরশা উপজেলার নিতপুর বিষ্ণপুর কলোনীপাড়া গ্রামে কলিমুদ্দিনের ছেলে মৃত্যু মজিবর রহমানের বাড়িতে গিয়ে তার ছোট মেয়ের হাতে নগদ ১০হাজার টাকা তুলে দেন থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন। এতে পুলিশ সদস্যগণ মানবিক পরিচয় দিলেন বলে অনেকে মনে করছেন। এ সময় পুলিশ সদস্য বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।