যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার মরদেহগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এদিকে দুর্ঘটনার ১৩ দিন পর এখনো নিখোঁজ ১০৯ জন। মৌসুমি ঝড় ‘এলসা’র আঘাতে উদ্ধারকাজ ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে আবহাওয়া প্রতিকূল হওয়ার কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
গত ২৪ জুন ১২ তলা ওই ভবনটি ধসে যায়। ১৯৮০ সালে ওই ভবন নির্মাণ করা হয়েছিল। এতে ১৩০টি ইউনিট ছিল। প্রথমে এর অর্ধেক ইউনিট ধসে যায়। এরপর রোববার রাতে বাকি ইউনিটগুলো ভেঙে ফেলা হয়েছে।