দুই ডোজ টিকা গ্রহণের পরেও নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল মালেক করো পজেটিভ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যপিট অ্যান্টিজেন পরিক্ষায় তিনি করোনা পজেটিভ হন।
এদিকে তিনি ছাড়াও পৌরসভার চিকনমাটি ধনীপাড়া এলাকার চিকিৎসক ফিরোজ আলম চিনু(৬৩) ও গোমনাতী ডাঙ্গাপাড়া এলাকার শাহানা বেগমসহ(৩৮) তিনজনের করোনা শনাক্ত হয়।
ভাইস চেয়ারম্যান আবদুল মালেক করোনা প্রতিরোধের ১ম ও ২য় ডোজ ভ্যাকসিন গ্রহন করেছিলেন বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে গত শুক্রবার ও শনিবার তার জ¦র ছিল। তবে বর্তমানে তেমন কোন সমস্যা নাই তার।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রায়হান বারী জানান, দুই ডোজ টিকা গ্রহন করলেও করোনা আক্রান্ত হতে পারে। তবে টিকা গ্রহণের পরও সংখ্যায় খুব কম মানুষের করোনা আক্রান্ত হওয়ার সম্ভবনা আছে। টিকা গ্রহনকারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তিনি জানান, যেহেতু করোনা ভাইরাস তার রূপ পরিবর্তন করেছে। ভারতীয় ভ্যারিয়েন্টও আমাদের দেশে ধরা পড়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ডা. রায়হান বারী জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা একশত ৭১ জন। মেডিক্যাল আইসোলেশনে একজন, হোম আইসোলেশনে ৩৬জন, মৃত্যুবরণ করেছে ৩জন ও সুস্থ্য হয়েছে একশত ৩১ জন।