রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারকে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু টিন ও নগদ অর্থ ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর নতুনপাড়া গ্রামের আবদুল মজিদের বাড়ির চুলার আগুনে থেকে পাশের বাড়ির আজিজুল হক, ইব্রাহীম আলী, সাইদুর রহমান, জানবার আলী, মনিরুল ইসলামসহ ৬টি বাড়ি আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়।