মাই টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা এবং মাইটিভি’র প্রতিষ্ঠাতা মরহুমা ওমেদা বেগমের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মাইটিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে দোয়া-মিলাদে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ^াস, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহপ্রচার সম্পাদক হাসান মাহামুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, এইচএম লিজন, জিএম জসিম হাসান ও ফাহাদ মিয়াসহ অন্যান্যরা। শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং মহামারী করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ হায়াতুল ইসলাম।