করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার বগুড়ার কাহালু পৌর এলাকায় লাগা গো-হাট বন্ধ করে দিলেন ইউএনও।
জানা গেছে, জেলা প্রশাসকের অনুমতি না থাকায় এবং কাহালুতে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান কাহালু পৌর গো-হাট বন্ধ করার ঘোষণা দিয়েছেন।
এ সময় ক্যাপ্টেন মাশনুর ইসলাম এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ ও রোভার স্কাউটদল তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
তবে গোহাট ভেঙ্গে যাওয়ায় হাটে আসা ক্রেতা-বিক্রেতারা অসন্তোষ প্রকাশ করেন।