বগুড়ার কাহালুতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোশাক ও জুতা বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা হল রুমে উপজেলার ৮৫ জন গ্রাম পুলিশের প্রত্যেকের মাঝে ১টি করে বাইকেল, এক সেট পোষাক ও এক জোড়া জুতা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আবদুর রশিদ সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।