করোনায় কর্মহীন হয়ে পড়া সিংড়া পৌর শহরের প্রায় ২শতাধিক চা দোকানি ও হোটেল কর্মচারী প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল। মঙ্গলবার বিকেল ৪টায় পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি লবণ, ১কেজি চিনি, ১লিটার তেল, ২কেজি চিড়া, ৫০০ গ্রাম লুডলস বিতরণ করেন পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। এ সময় করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য দোয়া কামনা করেন পৌর মেয়র ফেরদৌস।