নীলফামারীতে করোনায় আক্রান্ত হয়ে আরো তিনজন মারা গেলেন। গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে আরো ৭১ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। যা ছিল জেলায় সর্বোচ্চ আক্রান্ত রেকর্ড। এর পুর্বে গত ৩ জুলাই জেলায় ৫০ জন করোনা পজিটিভ হয়েছে। এদিকে কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়ায় করোনায় আক্রান্ত হয় আতিকুল ইসলাম দুলুু। তাকে ভর্তি করা হয় রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৫ জুলাই রাতে ৭১ জন করোনায় আক্রান্ত এবং একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা,দিনাজপুর,রংপুরসহ জেলার ৬ উপজেলার র্যাপিড এন্টিজেন টেস্টে ২১৮টি নমুনা পরীক্ষার রির্পোটে ৭১ জনের করোনা পজিটিভ আসে। জেলায় শনাক্তের হার ৩২.৫৬ শতাংশ। এতে জেলা সদরে ৩৬ জন, ডোমার উপজেলায় ১০ জন, ডিমলা উপজেলায় ২ জন, জলঢাকা উপজেলায় ৭ জন ও সৈয়দপুর উপজেলায় ১৬ জন। এদিকে সোমবার সদর উপজেলার সংগলশী কাজি হাট গ্রামের আবদুল মজিদ (৬৪) জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৩০ জুন তার করোনা পজেটিভ আসে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় ৩৭ জন মারা গেলেন।
৬ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দপুর ক্যান্টপাবলিক স্কুল এ- কলেজের সাবেক অধ্যাপক ইলিয়াস আলি।