সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় এক অটো চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এটি ঘটেছে ৫ জুলাই কামারপুকুর বাজারের কলাবাগান নামক স্থানে। নিহত অটোচালক ইসরাফিলের বাড়ি ধলাগাছ সরদারপাড়া এলাকায়। সৈয়দপুর থানার উপপরিদর্শক তৈমুর রহমান জানান, চিকলী থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ওই চালক সৈয়দপুর আসছিলেন। বিপরীত দিক থেকে আসা পিকআপ ওই অটোরিকশাকে ধাক্কা মারলে অটোটি উল্টে যায়। এ সময় অটো চালক ঘটনাস্থলে মারা যায়। পুলিশ সেটি জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, নিহত অটোচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।