পাবনার সুজানগরের বন্যা কবলিত এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে বিষধর সাপের কামড়ে উপজেলার বন্যাকবলিত বস্তাল গ্রামে একজন গ্রহবধূ ও শ্রীপুর গ্রামে একজন কৃষক মারা গেছে। সেই সঙ্গে গত শনিবার উপজেলার হুগলাডাঙ্গী গ্রামে সাপের কামড়ে রমজান আলী (৩৫) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে বর্তমানে স্থানীয় এক কবিরাজের নিকট চিকিৎসাধীন রয়েছে।
বন্যাকবলিত শারীরভিটা গ্রামের বাসিন্দা আবদুল আওয়াল জানায়, শুষ্ক মৌসুমে বিষধর সাপ চরাঞ্চল অথবা এলাকার বনজঙ্গলে বসবাস করে। কিন্তু বন্যার পানিতে ঐ সকল চরাঞ্চল এবং বনজঙ্গল তলিয়ে যাওয়ায় সাপ বন্যা কবলিত এলাকার বাড়ি-ঘরে আশ্রয় নিয়েছে। উপজেলার বন্যা কবলিত চরকেষ্টপুর গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন জানায়, বন্যার পানিতে তাদের এলাকার চরাঞ্চল এবং বনজঙ্গল তলিয়ে গেছে। সেকারণে চরাঞ্চলের বন্যাকবলিত বাড়ি-ঘরে সাপের বিচরণ লক্ষ করা যাচ্ছে। এতে তারা সাপ অতঙ্কে ভুগছেন।