রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে জাল টাকাসহ প্রতারক আতিউল ইসলাম নসিব (২০) কে গ্রেফতার করেছে র্যাব-৫। রোববার বিকেল ৫ টার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে উজানপাড়া গ্রামের মো: বাবর আলী ছেলে।
র্যাব -৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন টিম মেজর মোঃ নাজমুস শাকিব এর নেতৃত্বে ৪ জুলাই রোববার বিকেল ৫ টায় গোদাগাড়ী থানাধীন মাটিকাটা এলাকায় অপারেশন পরিচালনা করে ২০টি ১০০০ টাকার জাল নোট, ১টি মোবাইল,২টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ডসহ তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব-৫ তা রোববার রাতে নিশ্চিত করেছে।