খুলনার পাইকগাছায় কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ কার্যকরে মাঠে প্রশাসন। লকডাউন চতুর্থ দিন ৪জুলাই করোনা পরিস্থিতির চরম মুহুর্তে কঠোর বিধিনিষেধ কার্যকর করতে দিবা-রাত্রি প্রশাসন মাঠে-ময়দান কাজ করছেন। সাথে রয়েছেন পুলিশ, সেন, আনছার সদস্যরা সহ সিপিপি'র কর্মীরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক রোববার দুপুরে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাজারে যেন-তেন ভাবে মাক্স মুখে দেওয়া ব্যক্তি সহ বিনা কারনে যারা ঘোরা-ফেরা করছেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে সতর্ক ও জরিমানা করেন। এদিকে পাইকগাছায় রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত। শনিবার হাসপাতালে ৫৫ জনের নমুনা টেষ্টে ৩১জন শনাক্ত হয়। শৃত্যু ও শনাক্তের সংখ্যা লফিয়ে লাফিয়ে বাড়ছে।